Meet Our Doctors - Marie Stopes Bangladesh
search-button

আমাদের ডাক্তারগণ

মেরি স্টোপস বাংলাদেশের ডাক্তার এবং বিশেষজ্ঞরা

086f476288ab25872273f2f6329a96fb9921d704

বাড়ি      আমাদের ডাক্তারদের সাথে পরিচিত হন

আপনার প্রাপ্য ব্যতিক্রমী স্বাস্থ্যসেবার জন্য আমরা নিয়োজিত।

আমাদের টিম গঠিত হয়েছে যত্নশীল পেশাদারদের নিয়ে যারা অত্যন্ত উচ্চ মানের ও দক্ষ মাতৃত্বকালীন সেবা দিয়ে থাকে।




ডা. নাজিয়া ইসলাম

এমবিবিএস, ডিজিও, এফসিপিএস (

এমবিবিএস, ডি.জি.ও., এফ.সি.পি.এস. (অবস্ ও গাইনি)



বিশেষজ্ঞ – অবস্টিট্রিক্স ও গাইনোকোলজি

ওপিডি– এএনসি, পিএনসি, আরএইচ সার্ভিস, পরিবার পরিকল্পনা, আইপিডি ফলো-আপ

ডা. নাজিয়া ইসলাম ২০০২ সালে জেড.এইচ সিকদার মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ২০০৭ সালে বিএসএমএমইউ, ঢাকা থেকে অবস্ ও গাইনি বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন। ২০১৫ সালে তিনি বিসিপিএস (বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস) থেকে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।

নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের গাইনি বিশেষজ্ঞ হিসেবে পেশাগত জীবন শুরু করে তিনি সেখানে কাজ করেন ২০১০-২০১৪ পর্যন্ত। ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত তিনি বিআরবি হাসপাতালে বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করেছেন।

বর্তমানে তিনি ধানমন্ডিতে অবস্থিত মেরী স্টোপস ক্লিনিক প্রিমিয়াম ম্যাটারনিটিতে কর্মরত আছেন।